Women's T20 Asia Cup Record: মহিলাদের টি-২০ এশিয়া কাপে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি চামারি আথাপাথু-র

সোমবার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন শ্রীলঙ্কা অধিনায়ক। চামারি অথাপাথু মাত্র ৬৯ বলে ১১৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে তিনি ১৪টি চার এবং ৭টি ছক্কা মেরেছিলেন।

Photo Credit: X@

মালয়েশিয়া মহিলা জাতীয় দলের বোলিং লাইন আপকে নিয়ে টি-২০ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ধ্বংসযজ্ঞ চালালেন চামারি আথাপাথু ।মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা প্রথম মহিলা হিসাবে নিজের নাম তুলে ফেললেন তিনি। নিজের কেরিয়ারের এটি তাঁর তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি।  সোমবার (২২ জুলাই,২০২৪) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন শ্রীলঙ্কা অধিনায়ক। চামারি অথাপাথু মাত্র ৬৯ বলে ১১৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে তিনি ১৪টি চার এবং ৭টি ছক্কা মেরেছিলেন।

শ্রীলঙ্কার মহিলা দল মালয়েশির বিপক্ষে জয়ের জন্য তাকিয়ে থাকবে যাতে তারা বি গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করতে পারে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement