Washington Sundar Leaves SRH Camp: দেখুন, বিদায় বেলায় হায়দারাবাদ ক্যাম্পে ওয়াশিংটনের আবেগঘন মুহূর্ত
ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বাকী ক্রিকেটার সঙ্গে আলিঙ্গন করছেন
বড়সড় চোটের কবলে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। ২০২৩ আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না তিনি। বিদায় বেলায় তিনি দেখা করলেন তাঁর হায়দরাবাদের সতীর্থের সঙ্গে। সানরাইজার্স হায়দরাবাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বাকী ক্রিকেটার সঙ্গে আলিঙ্গন করছেন। ভিডিওতে তিনি বলেন,'হ্যালো অরেঞ্জ আর্মি, আমার জন্য এটি খুব বিরক্তিকর এবং দুঃখের ব্যাপার যে আমাকে এই মুহূর্তে খেলা ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি খেলে খুব আনন্দ পেয়েছি, বিশেষ করে উপ্পলে (Uppal) যখন বহুল সংখ্যক আপনারা উপস্থিত ছিলেন। এইভাবে খেলে আমি অভিভূত, বিশেষ করে মাঠে যখন বিপুল দর্শক উপস্থিত থাকে। আমি নিশ্চিত আমি আবার সেখানে অরেঞ্জ সমুদ্রে অরেঞ্জ জার্সিতে খেলার সুযোগ পাব, ধন্যবাদ সবাইকে।'
দেখুন ভিডিও
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Live Streaming: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫, সরাসরি দেখবেন যেখানে
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Dream11 Prediction: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্কের ম্যাচে এগিয়ে কে? একনজরে MLC 2025 Dream11 Prediction
Israel- Iran Conflict: ইরানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস
Advertisement
Advertisement
Advertisement