Virat Kohli Wide, IND vs BAN: বিরাটের শতকে স্পষ্ট ওয়াইড না দেওয়া নিয়ে বিতর্ক, প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

আম্পায়ার রিচার্ড কেটেলবরোর বিরলতম এই সিদ্ধান্তে পুনের তথা ভারতীয় দর্শকরা বেশ খুশি

Virat Kohli with Umpire (Photo Credit: X)

পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচটি ছিল বিরাট কোহলির (Virat Kohli) সেঞ্চুরির লড়াই। কোহলি শেষ বলে ছক্কা মেরে ৪৮তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তবে সেখানে ভূমিকা নিয়েছেন আম্পায়ার রিচার্ড কেটলবরো (Richard Kettleborough) যিনি ৯৭ রানে কোহলি যখন ব্যাট করছিলেন তখন ওয়াইড দেখেও সেটি দেননি কারণ সেই মুহূর্তে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র দুই রান। যখন ১২ ওভারে ২৮ রান দরকার তখন সেটি কোহলি ছিল সেঞ্চুরির লড়াই। ৪২তম ওভারে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ (Nasum Ahmed) লেগ সাইডে বল ছুঁড়লে কোহলি বুঝে যান এটি ওয়াইড কিন্তু তাঁর প্রতিক্রিয়া আম্পায়ার রিচার্ড কেটেলবরোর উপর অবশ্যই প্রভাব ফেলে এবং ওয়াইড দেননি। পুনের তথা ভারতীয় দর্শকরা বিরলতম এই সিদ্ধান্তে বেশ খুশি। নেটিজেনরা আবেগে তাঁকে 'ভারত-রত্ন' দিতেও আর্জি করছে।   Hardik Pandya: রবিবার কিউই ম্যাচে খেলতে পারছেন না হার্দিক, পরিবর্তে হয়তো সূর্য

দেখুন ভিডিও

তবে আম্পায়রের বিরাটের শতকের কারণে ওয়াইড দেওয়া হয়নি বলে দাবি করেন কিছু নেটিজেনরা এবং ব্যক্তিগত মাইলফলকে আম্পায়ারের ভূমিকা এইরকম উচিত নয় বলেও দাবি করেন অনেকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement