Virat Kohli Mother's Day 2023: মাতৃত্বের ভুমিকায় কাছের মানুষ, মাতৃ দিবসে ছবি শেয়ার বিরাটের

তিনি ক্যাপশনটা ছোট রেখে লিখেছেন, হ্যাপি মাদার্স ডে অনুষ্কা শর্মা

Virat Kohli Mother's Day 2023 (Photo Credit: Virat Kohli/ Twitter)

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে থাকেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাথলিট প্রাক্তন ভারত অধিনায়কের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২৪৮ মিলিয়ন। রবিবার মা দিবসে কোহলি যখন কিছু ছবি শেয়ার করলেন, তখন সকলেই উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকা শর্মার সঙ্গে প্রথম ছবি পোস্ট করেন তিনি। আর একটি ছবিতে রয়েছেন বিরাট কোহলি এবং মা সরোজ কোহলি, অন্য একটি ছবিতে অনুষ্কা শর্মার মা রয়েছেন কোহলির মায়ের সঙ্গে। এছাড়া বিরাট কোহলির মা সরোজ কোহলির একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। কোহলি সাধারণত পরিবারের ছবি শেয়ার করার সময় লম্বা ক্যাপশন ব্যবহার করেন না। এবারও তিনি ক্যাপশনটা ছোট রেখে লিখেছেন, হ্যাপি মাদার্স ডে অনুষ্কা শর্মা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement