Surya Kumar on way to Join MI Camp: এনসিএ থেকে মুম্বই শিবিরের দিকে যাত্রা সূর্যকুমারের, তুললেন খুদে ভক্তদের সঙ্গে ছবি
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে তিনি তাঁদের বলেন, 'লাও ফোন দো না, ক্যায়সে লোগে ফটো'
স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর রিহ্যাব শেষ করে অবশেষে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্ড-হিটার ব্যাটারকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে স্ত্রী দেবিশার সঙ্গে মুম্বই যেতে দেখা গেছে যেখানে কিছু খুদে ভক্ত তাকে সেলফি এবং ছবি তোলার জন্য ঘিরে ধরে। তিনি নিজেই খুদে ভক্তদের কাছে যান এবং তাদের থেকে ফোন চান ছবি তোলার জন্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে তিনি তাঁদের বলেন, 'লাও ফোন দো না, ক্যায়সে লোগে ফটো' [ফোনটা দাও, কীভাবে নেবে ফোটো]। এনসিএর ছাড়পত্র না পাওয়ায় মরসুমের প্রথম তিন ম্যাচ মিস করা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার অবশেষে ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বাধীন অ্যাকাডেমির অনুমোদন পেয়ে শিবিরে যোগ দেবেন। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালিতে চোট এবং স্পোর্টস হার্নিয়ার জন্য অস্ত্রোপচারের জন্য চার মাস পেশাদার ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। Rohit Sharma on Vacation: দেখুন, আইপিএলের মাঝেই সপরিবারে ছুটি কাটাচ্ছেন রোহিত শর্মা
দেখুন ভিডিও