Star Sports' 'Fab 5' Promo: বিশ্বকাপের জন্য স্টার স্পোর্টসের 'ফ্যাব ফাইভ' প্রোমোতে বিরাট-রুটদের সঙ্গে বাবরও (দেখুন প্রোমো)
মার্টিন ক্রো ২০১৪ সালে কোহলি, স্মিথ, রুট ও উইলিয়ামসনকে 'ফ্যাব ফোর' বলে সম্বোধন করেছিলেন
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে স্টার স্পোর্টসের পক্ষ থেকে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেট বিশ্বের ফ্যাব ফোরের তালিকায় যোগ করা হয়েছে বাবর আজমকেও। আইসিসি ওয়ানডে তালিকায় এক নম্বরে থাকা বাবর নিঃসন্দেহে দারুণ ব্যাটসম্যান। চলতি এশিয়া কাপের নেপালের বিপক্ষে ১৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। ওয়ানডেতে ১৯টি সেঞ্চুরি করে পাকিস্তানের রেকর্ড থেকে মাত্র ১টি সেঞ্চুরি দূরে আছেন তিনি। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মার্টিন ক্রো ২০১৪ সালে কোহলি, স্মিথ, রুট ও উইলিয়ামসনকে 'ফ্যাব ফোর' বলে সম্বোধন করেছিলেন। সুতরাং বাবরের উত্থানকে নজরে রেখে প্রোমোতে ফ্যাব ফাইভ দেখানো হয়েছে। কোহলি, স্মিথ, রুট, উইলিয়ামসনদের বয়স ত্রিশের কোঠায় হয়তো এটাই হতে পারে এদের শেষ ওয়ানডে বিশ্বকাপ। ICC ODI Team Ranking: পাকিস্তানকে সরিয়ে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ দল আবার অস্ট্রেলিয়া