Sri Lanka Squad, SL vs NZ Test 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় রেখে দল ঘোষণা শ্রীলঙ্কার

৯-১৩ মার্চ ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট। ১৭-২১ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট।

SL Test Captain Dimuth Karunaratne (Photo Credit: ICC/ Twitter)

আগামী ৯ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে (Dimuth Karunaratne)। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে বেশ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া ও ভারত ছাড়া শ্রীলঙ্কাই একমাত্র দল, যাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাদের পয়েন্ট ৫৩.৩৩ এবং ফাইনালে যেতে হলে, শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় প্রয়োজন। শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে কোনোদিনও ভালো ফল করতে পারেনি, ১৯টি ম্যাচে মাত্র দু'বার জিতেছে তারা। যদিও কোচ ক্রিস সিলভারউডের অধীনে টেস্ট ম্যাচে দলের ফর্ম বেশ শক্তিশালী।

৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। এই সফরে তারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

দেখুন শ্রীলঙ্কার দল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement