Sorry Mango, Cheeku is the Real King: বিরাটের শতকের পর নবীন-উল-হককে ইঙ্গিত করে পোস্ট সুইগি ইন্সটামার্টের

এই টুইট লখনউ সুপার জায়ান্টসের ফাস্ট বোলার নবীন-উল-হককে উদ্দেশ্যে করা হচ্ছে

Swiggy Instamart Trolls Naveen (Photo Credit: Twitter)

বিরাটের সেঞ্চুরির পর সুইগি ইন্সটামার্ট টুইট করে জানায়, "Sorry Mango, Cheeku is the Real King" (সরি আম, চিকুই আসল রাজা)। বৃহস্পতিবার রাতে বিরাটের ভক্তরা যখন তাঁর দুর্দান্ত শতক উপভোগ করছিলেন, তখন সুইগি ইন্সটামার্ট টুইটারে একটি পোস্ট বিরাট কোহলি এবং নবীন-উল-হকের মধ্যে বিতর্ককে আবার তুলে ধরে তবে ইশারায়। এই টুইটে লেখা চিকু হল বিরাট কোহলির ডাক নাম। প্রসঙ্গত, এই টুইট লখনউ সুপার জায়ান্টসের ফাস্ট বোলার নবীন-উল-হককে উদ্দেশ্যে করা হচ্ছে। কিছুদিন আগে টিভি স্ক্রিনের সামনে রাখা আমের একটি ছবি পোস্ট করেছিলেন নবীন। মজার ব্যাপার হলো, টিভি পর্দায় তখন দেখা গেছে কোহলির ১ রানে আউট হওয়ার মুহূর্ত।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement