Smriti Mandhana Unique Record: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে কোন ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা?

এক ক্যালেন্ডার বর্ষে চারটি সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। পার্থের ওয়াকা গ্রাউন্ডে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন স্মৃতি।

Smriti Mandhana (Photo Credit: BCCI Women/ X)

Smriti Mandhana Unique Record: বুধবার (১১ ডিসেম্বর) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে মহিলাদের ওয়ানডেতে এক ক্যালেন্ডার বর্ষে চারটি সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। পার্থের ওয়াকা গ্রাউন্ডে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন স্মৃতি। ২৯৯ রান তাড়া করতে নেমে স্মৃতি হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলের হয়ে ইনিংস ওপেন করেন এবং ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৯ বলে ১০৫ রান করেন। বাঁ-হাতি ব্যাটার দ্বিতীয় উইকেটে হারলিন দেওলের (৩৯) সাথে ১১৮ রান যোগ করে ভারতকে খেলায় বাঁচিয়ে রাখেন। কিন্তু দেওলের আউটের পরে ভারত গতি হারিয়ে ফেলে এবং ৪৫.১ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় দল। ২০১৩ সালে আহমেদাবাদে বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হওয়া স্মৃতির নামে এখন পর্যন্ত ৯১টি ওয়ানডে ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি রয়েছে। ২০১৬ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন তিনি। Ellyse Perry: ওয়ানডেতে অজি মহিলা ক্রিকেটে নয়া ইতিহাস এলিস পেরির

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement