Asia Cup 2022: ছবিতোলা, অটোগ্রাফ দেওয়া থেকে আলিঙ্গন, পাকিস্তানি ভক্তদের আবদার মেটালেন রোহিত শর্মা; দেখুন ভিডিও

আগামীকাল এশিয়া কাপে (Asia Cup 2022) মুখোমুখি হবে চির প্রতিদ্বন্ধী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। গতকাল ভারত ও পাকিস্তানের তারকা ক্রিকেটাররা দুবাইতে অনুশীলন করেন। দুই দেশের ক্রিকেটারাই মাঠে আসা ভক্তদের নানা আবদার মিটিয়েছেন। শুক্রবার রোহিত শর্মার (Rohit Sharma) একটি ভিডিও সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে তাঁকে কয়েকজন পাকিস্তানি ভক্তের (Pakitani Fans) সঙ্গে দেখা যায়। ভারতের অনুশীলন চলার সময় ওই ভক্তরা রোহিতের কাছে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। ভারত অধিনায়ক ভক্তদের হতাশ করেননি। অনুশীলনের মাঝেই তিনি সাইডলাইনে ভক্তদের কাছে গিয়ে ছবি তোলেন। এছাড়াও এক ভক্তের আবদার অনুযায়ী আলিঙ্গন করতেও দেখা যায় তাঁকে।

ভিডিও এখানে দেখুন:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement