Rohit Sharma, Jio Cinema: ২০২৩ আইপিএলে জিওসিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিলেন রোহিত শর্মা
রোহিত শুধুমাত্র জিওসিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের তালিকায় নেই, তিনি রয়েছেন স্টার স্পোর্টস নেটওয়ার্কেও
আইপিএল ২০২৩-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে বেছে নিয়েছেন। জিওসিনেমা রোহিত শর্মাকে নিয়ে প্রোমো এবং বিজ্ঞাপন প্রচার নিয়ে আসতে চলেছে। জিও সিনেমা এবং মুম্বই ইন্ডিয়ানস দু'টি সংস্থারই মালিক রিলায়েন্স গ্রুপ। জিওসিনেমা, আইপিএলের ডিজিটাল স্বত্ব কেনার পর টেলিভিশনের স্বত্বের মালিক স্টার স্পোর্টসকে টেক্কা দেওয়ার জন্য আইপিএলের চারপাশে বিপণন প্রচারণা চালাচ্ছে। দুই সংস্থায় চায় তারা দর্শক এবং বিজ্ঞাপনদাতা উভয়ের কাছ থেকে সর্বাধিক মনোযোগ আকর্ষণ করার প্রতিযোগিতায় এগিয়ে যেতে। শুধুমাত্র রোহিত নন, জিওসিনেমা সচিন তেন্ডুলকর, সূর্যকুমার যাদব, এমএস ধোনি, স্মৃতি মান্ধানার মতো ক্রিকেট তারকাদের জিওসিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিয়েছেন। এদিকে, রোহিত শুধুমাত্র জিওসিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের তালিকায় নেই, তিনি রয়েছেন স্টার স্পোর্টস নেটওয়ার্কেও।