Rishabh Pant Jersey No.18: ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ প্রথম টেস্টে বিরাট কোহলির ১৮ নম্বর জার্সিতে ঋষভ পন্থ
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ (IND A vs SA A) এই ম্যাচটি আগামী মাসে ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দুইটি চার দিনের ম্যাচের প্রথমটি। কিন্তু এখানে যে ঘটনা সবার নজর কেড়েছে সেটা হল,পন্থ মাঠে বিরাট কোহলি (Virat Kohli)-র বিখ্যাত ১৮ নম্বর জার্সি পড়েছেন
Rishabh Pant Jersey No.18: তিন মাস চোটের কারণে বিরতির পর ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) আজ, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স মাঠে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে হোম সিরিজে ভারত এ দলের অধিনায়ক হয়ে মাঠে নেমেছেন তিনি। ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ (IND A vs SA A) এই ম্যাচটি আগামী মাসে ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দুইটি চার দিনের ম্যাচের প্রথমটি। কিন্তু এখানে যে ঘটনা সবার নজর কেড়েছে সেটা হল,পন্থ মাঠে বিরাট কোহলি (Virat Kohli)-র বিখ্যাত ১৮ নম্বর জার্সি পড়েছেন। এই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিরাট এ বছর মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। অনেক সমর্থক বিসিসিআই (BCCI)-এর কাছে তার ১৮ নম্বর জার্সি রিটায়ার করার আবেদন করে তবে, বোর্ড এখনও এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যার অর্থ কোহলির বিখ্যাত নম্বর আপাতত যে কেউ পড়তে পারবে। IND A vs SA A 1st Test: শুরু হয়েছে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ, ফিরলেন ঋষভ পন্থ; সরাসরি দেখুন আজকের খেলা