Ravindra Jadeja On Bullock Cart: গরুর গাড়িতে চড়ে ঘুরছেন রবীন্দ্র জাদেজা, দেখুন ভাইরাল ভিডিও
রবীন্দ্র জাদেজা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, রাজকোটে নিজের বাড়ি থেকে গরুর গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় অলরাউন্ডার
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর দেশে ফিরে বিশ্রামে সময় কাটাচ্ছেন ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। রবীন্দ্র জাদেজা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, রাজকোটে নিজের বাড়ি থেকে গরুর গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রোটিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন জাদেজা। কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট জয়ের নজির গড়ে রোহিত শর্মার দল। কেপ টাউনে দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাদেজাকে একাদশে রাখা হলেও গোটা ম্যাচে তিনি একটিও ওভার বল করেননি। রবীন্দ্র জাদেজা সুযোগ পেলেও ব্যর্থ হন শূন্য রানে। ১৫৩/৪ থেকে ১৫৩ রানে অল-আউট হয়ে যায় ভারত। তবে কেপ টাউনে মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহর মতো ভারতীয় পেসারদের দাপট ছিল চোখে পড়ার মতো। Dhoni Spotted Smoking Hookah: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির হুক্কা সেবনের ভিডিও
দেখুন ভিডিও