Rashid Khan Ruled Out, SL vs AFG: চোটের কারণে প্রথম দুই একদিবসীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন রাশিদ খান

স্পিন বিভাগে বাড়তি দায়িত্ব পালন করতে হবে মোহাম্মদ নবি, মুজিব উর রহমান ও নূর আহমদকে

Rashid Khan (Photo Credit: @DanuskaAravinda/ Twitter)

আফগান স্পিনার রশিদ খান চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, রশিদকে সম্পূর্ণ ডাক্তারি পর্যবেক্ষণে রাখা হবে। ওয়ানডে সিরিজের মাত্র সাত দিন পরই চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে যাচ্ছে আফগানিস্তান। আর রাশিদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি তাদের প্রধান স্পিনার। রশিদের অনুপস্থিতিতে আফগানিস্তানের স্পিন বিভাগে বাড়তি দায়িত্ব পালন করতে হবে মোহাম্মদ নবি, মুজিব উর রহমান ও নূর আহমদকে।গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্বে দেবেন হাসমতউল্লাহ শাহিদি। শুক্রবার (২ জুন) হাম্বানটোটাতে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement