Pakistan Comedy Fielding Video and Memes: বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে হাস্যকর ফিল্ডিং পাকিস্তানের, দেখুন ভাইরাল ভিডিয়ো
ইনজামাম উল হক থেকে কামরন আকমল, সরফরাজ আহমেদদের মিস ফিল্ডিং-ক্য়াচ মিস নিয়ে জোর ঠাট্টা হয়ে আসছে।
সোশ্য়াল মিডিয়ায় জনপ্রিয় বিষয় হল পাকিস্তান ক্রিকেট দলের ফিল্ডিং। ইনজামাম উল হক থেকে কামরন আকমল, সরফরাজ আহমেদদের মিস ফিল্ডিং-ক্য়াচ মিস নিয়ে জোর ঠাট্টা হয়ে আসছে। পাক ফিল্ডিং নিয়ে হাসির ধারা এখনও চলে। এবার আজ, মঙ্গলবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ওয়ার্ম আপ ম্য়াচে দুই ফিল্ডারের ভুল বোঝাবুঝিতে হাস্য়কর ফিল্ডিংয়ের ভিডিয়ো হল।
অজি ইনিংসের ২৩ তম ওভারে পাকিস্তানের হরিস রউফের বলে অজি ব্যাটার মার্নাস লাবুসচানের লেগ সাইডে হাল্কা পুশ করেন। ধীরগতিতে যাওয়া সেই বল বাউন্ডারির আগে রুখতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে বাউন্ডারি উপহার দিলেন মহম্মদ ওয়াসিম ও মহম্মদ নওয়াজ। নওয়াজের পায়ের ফাঁক দিয়ে গলে গেল বল। আসন্ন বিশ্বকাপে ফিল্ডিং খুব বড় ভূমিকা নেবে।
বাবর আজমের দলে বেশ কয়েকজন ভাল ফিল্ডার আছেন। কিন্তু পাক ক্রিকেটের ধারাই হল ধারাবাহিকতার অভাব। একটা অবিশ্বাস্য ক্যাচ লোফার পর, একবারে সহজ তিনটে ক্যাচ ছাড়ার নজিরটা পাক ক্রিকেটে বারবার দেখা গিয়েছে। সেই ধারা সমানে চলছে।
দেখুন ভাইরাল ভিডিয়ো
দেখুন ভাইরাল ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
দেখুন ছবিতে