NZ vs SL 1st T20I Scorecard: প্রথম টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ রানে হারিয়ে বাজিমাত নিউজিল্যান্ডের
ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল দুর্দান্ত জুটি গড়ে পাল্টা আক্রমণ করে স্কোর ১৭২-৮ করেন। রপর জ্যাকব ডাফির গেম চেঞ্জিং ১৪তম ওভারে তিনটি উইকেট পড়ে। মাত্র ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।
New Zealand National Cricket Team vs Sri Lanka National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। শনিবার (২৮ ডিসেম্বর) মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে আয়োজিত হয় প্রথম টি-টোয়েন্টি। যেখানে শ্রীলঙ্কাকে ৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। একটি হেরে যাওয়া ম্যাচকে জয়ে পরিণত করার পর তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আয়োজকরা। প্রথমে ব্যাট করতে নেমে দশম ওভারে ৬৫-৫ স্কোরে গভীর সমস্যায় পড়ে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি করে উইকেট নেন। তবে ড্যারিল মিচেল (৬২) ও মাইকেল ব্রেসওয়েল (৫৯) দুর্দান্ত জুটি গড়ে পাল্টা আক্রমণ করে স্কোর ১৭২-৮ করেন। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা (৯০) ও কুশল মেন্ডিস (৪৬) ১২১ রানের জুটি গড়ে। এরপর জ্যাকব ডাফির গেম চেঞ্জিং ১৪তম ওভারে তিনটি উইকেট পড়ে। মাত্র ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। AFG vs ZIM Test: সারাদিনে পড়ল না কোনও উইকেট, তিন দিনের মধ্যে একটা ডবল সেঞ্চুরি, পাঁচটা সেঞ্চুরি