MI Bumrah Replacement, IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে জসপ্রিত বুমরার পরিবর্ত হিসেবে সন্দীপ ওয়ারিয়র

রবিবার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলবেন ওয়ারিয়ার

Sandip Warrier (Photo Credit: Twitter)

আইপিএল ২০২৩-এ চোটের জন্য জসপ্রীত বুমরাহর পরিবর্তে সন্দীপ ওয়ারিয়রের নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে ৫০ লক্ষ টাকায় মুম্বইয়ের দলে আসেন তিনি। ২০২১ সালে ভারতের হয়ে অভিষেক হয় ওয়ারিয়ারের। পিঠের চোটের জন্য বুমরাহ বাদ পড়েছেন দল থেকে। গত বছর সেপ্টেম্বর থেকে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন বুমরাহ। ডানহাতি পেসার ওয়ারিয়র ঘরোয়া ক্রিকেটের বেশ অভিজ্ঞ খেলোয়াড়। ২০০-এর বেশি ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে ৬৮টি ম্যাচ খেলে ৬২টি উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে তিন ফরম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত কেরিয়ারে ৩৬২টি উইকেট নিয়েছেন সন্দীপ ওয়ারিয়র। রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন ওয়ারিয়ার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement