Kuldeep-Jadeja Unique Record, IND vs WI: ৪৯ বছরে প্রথম ভারতীয় ক্রিকেটে অনন্য নজির কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজার

কুলদীপ যাদব মাত্র ৩ ওভারে ৬ রানে ৪ উইকেট নেন। জাদেজা ৩৭ রানে ৩ উইকেট নেন।

Ravindra Jadeja-Kuldeep Yadav (Photo Credit: BCCI/ Twitter)

কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার স্পিন জুটি ভারতীয় ক্রিকেটে ৪৯ বছরের মধ্যে এই প্রথম অনন্য নজির গড়েছে। দুই স্পিনারই প্রথম বাঁ-হাতি স্পিন জুটি হিসেবে একসঙ্গে সাত বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েন, যা প্রায় ৫০ বছরে ভারতীয় ক্রিকেটে ঘটেনি। প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত। কুলদীপ যাদব মাত্র ৩ ওভারে ৬ রানে ৪ উইকেট নেন। জাদেজা ৩৭ রানে ৩ উইকেট নেন। মাত্র ৪৩ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেন ১১৪ রানে। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য, মুকেশ কুমার ও শার্দুল ঠাকুর। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। শেষ পর্যন্ত ভারত অনায়াসে ম্যাচ জিতলেও তাদের ব্যাটিং পারফরম্যান্সের ওপর কড়া নজর থাকবে। ২৯ জুলাই বার্বাডোজে দ্বিতীয় ওয়ানডে। Virat Stunning Catch, IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক হাতে দুর্দান্ত ক্যাচ বিরাটের, দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement