Krunal Pandya: ফের কাকা হলেন হার্দিক, পান্ডিয়া পরিবারে এল নতুন সদস্য

দীর্ঘদিনের প্রেমের পর ২০১৭ সালে পাঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুনাল। বিয়ের পাঁচ বছর পর তাঁদের কোলে আসে ছেলে কবীর। তিনজনের পরিবারে এবার নতুন সদস্যের আগমন।

Krunal Pandya: ফের কাকা হলেন হার্দিক, পান্ডিয়া পরিবারে এল নতুন সদস্য
Krunal Pandya Blessed With Baby Boy (Photo Credits: Instagram)

আইপিএল-এর (IPL) মরসুমে পান্ডিয়া পরিবারে খুশির হাওয়া। ফের কাকা হলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দ্বিতীয়বার বাবা হলেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। শুক্রবার সদ্যজাতের সঙ্গে ছবি শেয়ার করে দ্বিতীয়বার বাবা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন ছোট ছেলের নাম রেখেছেন, বায়ু ক্রুনাল পান্ডিয়া। তিনি এও জানান, ছেলে জন্মেছে ২১ এপ্রিল। ছেলের জন্মের দুদিনের মধ্যেই লখনই শিবিরে যোগ দেন ক্রুনাল। ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়লাভও করে তার দল। দীর্ঘদিনের প্রেমের পর ২০১৭ সালে পাঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুনাল। বিয়ের পাঁচ বছর পর তাঁদের কোলে আসে ছেলে কবীর। তিনজনের পরিবারে এবার নতুন সদস্যের আগমন।

বায়ুর সঙ্গে ক্রুনাল, স্ত্রী পাঙ্খুরি এবং বড় ছেলে কবীর... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2024 07:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).