KL Rahul on Crutches: অস্ত্রোপচারের পর সুস্থতার পথে কে এল রাহুল, দেখুন ক্রাচ হাতে ছবি
রাহুল অস্ত্রোপচারের পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করবেন
অস্ত্রোপচারের পরের দিনই ক্রাচ নিয়ে হাঁটার ছবি শেয়ার করেছেন কেএল রাহুল। সম্প্রতি আইপিএল ২০২৩-এর একটি ম্যাচে ডান পায়ের উরুতে চোট পান লোকেশ রাহুল। দু'সপ্তাহ আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। সেই সমস্যা মেটাতে অস্ত্রোপচারের কথা ঘোষণা করেছিলেন রাহুল। আগামী ৭ জুন লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না তিনি। অস্ত্রোপচারের কথা ঘোষণা করার সময় রাহুল বলেছিলেন, এই সিদ্ধান্ত কতটা কঠিন। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে রাহুলের অস্ত্রোপচারের পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করবেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলের পরিবর্ত হিসেবে ইশান কিষাণের নাম ঘোষণা করেছে বোর্ড।
দেখুন ছবি
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement