KKR Mentor Rahul Dravid? : আইপিএলে কেকেআরের ডাগআউটে রাহুল দ্রাবিড়? কলকাতার মেন্টর পদে প্রস্তাব প্রাক্তন হেড কোচকে (দেখুন পোস্ট)
ভারতীয় ক্রিকেটের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের পরবর্তী চাকরির জন্য একাধিক অফার রয়েছে। বিশেষ করে একাধিক আইপিএল দল যোগাযোগ করছে দ্রাবিড়ের সঙ্গে, পরের মরশুমে কোচ হওয়ার জন্য।
টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ ফাইনালের পর এক সাংবাদিক বৈঠকে দ্রাবিড় হাসতে হাসতে বলেছিলেন,"পরের সপ্তাহে, জীবন আমার জন্য একই রকম হবে। আমি বেকার থাকব, এটাই একমাত্র পার্থক্য। আমি পরের সপ্তাহে বেকার আছি, কোন অফার আছে? "। তাঁর এই কথার পরে ভারতীয় ক্রিকেটের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের পরবর্তী চাকরির জন্য একাধিক অফার রয়েছে। বিশেষ করে একাধিক আইপিএল দল যোগাযোগ করছে দ্রাবিড়ের সঙ্গে, পরের মরশুমে কোচ হওয়ার জন্য। তবে সেই তালিকায় সবথেকে বড় চমক কলকাতা নাইট রাইডার্স। সূত্রের খবর, কেকেআর ফ্র্যাঞ্চাইজি রাহুল দ্রাবিড়কে কোচ বা মেন্টর হিসেবে পেতে চাইছে। আর তা সত্যি হলে ২০২৫ আইপিএলে বড় চমক হতে চলেছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement
Advertisement