Katherine Sciver-Brunt Retires: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী পেসার ক্যাথরিন স্কিভার-ব্রান্টের
ইংল্যান্ডের হয়ে যথাক্রমে ১১৪ এবং ১৭০ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী হিসাবে শেষ করেন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ইংল্যান্ডের ডানহাতি পেসার ক্যাথরিন স্কিভার-ব্রান্ট। ২০০৪ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় ক্যাথরিনের। দেশের হয়ে ২৬৭টি ম্যাচ খেলেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে ৩৩৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০০৯ ও ২০১৭ সালে ইংল্যান্ডের একদিনের বিশ্বকাপ জয় ছাড়াও ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ও চারটি অ্যাসেজ সিরিজ জয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। ক্যাথরিন টি-২০ এবং একদিনে ইংল্যান্ডের হয়ে যথাক্রমে ১১৪ এবং ১৭০ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী হিসাবে শেষ করেন। এর আগে তিনি টেস্ট ক্রিকেট ও আঞ্চলিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ক্যাথরিন দ্য হান্ড্রেড-এ খেলা চালিয়ে যাবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরে যায় ইংল্যান্ড।