Joe Root Century: ডন ব্র্যাডম্যানের সমান শতরান রুটের, গড়লেন আর কোন কোন রেকর্ড
টেস্ট কেরিয়ারের ২৯তম সেঞ্চুরি রুট করেছেন ১৮২ বলে ১০১ রান করে। ১২৯ টি টেস্ট ১০,৮০০ রানের মাইলফলক স্পর্শ করেন রুট।
হ্যারি ব্রুক ও জো রুটের অপরাজিত শতরানের সুবাদে কিউয়ি বোলারদের দ্বিতীয় টেস্টের প্রথম দিন অসহ্যকর হয়ে ওঠে। শুধু শতরান নয় বেশ কয়েকটি রেকর্ডও ভাঙ্গেন প্রাক্তন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। টেস্ট কেরিয়ারের ২৯তম সেঞ্চুরি রুট করেছেন ১৮২ বলে ১০১ রান করে। ১২৯ টি টেস্ট ১০,৮০০ রানের মাইলফলক স্পর্শ করেন রুট। এর মধ্যে ২৯ টি শতরান (৫ টি দ্বিশতরান) এবং ৫৬ টি অর্ধশতরান রয়েছে।
দেখুন শতরানের মুহূর্ত
সক্রিয় ক্রিকেটারদের মধ্যে স্টিভ স্মিথ সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। স্মিথের থেকে মাত্র একটি সেঞ্চুরি কম রুটের। তবে ২৯টি শতরান নিয়ে ডন ব্র্যাডম্যানের সমান শতরান করে ফেলেছেন তিনি। ইংল্যান্ডের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক অ্যালিস্টার কুকের পরেই তিনি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Steve Smith Injury Update: নিজের আঙুলের চোট নিয়ে বড় আপডেট দিলেন স্টিভ স্মিথ
Steve Smith Injury Update: WTC ফাইনালে স্টিভ স্মিথের আঙুলে চোট, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সংশয়
MS Dhoni: ধোনির মুকুটে এবার যোগ 'হল অফ ফেম'-এর মুকুট, সঙ্গে জায়গা পেলেনও আরও ৬ জন
KL Rahul Century: ইংল্য়ান্ডে দুরন্ত সেঞ্চুরি রাহুলের, পায়ের দোষ ধরা পড়ল অভিমন্য়ুদের!
Advertisement
Advertisement
Advertisement