Bumrah's Message for Late Father: 'যদি তুমি থাকতে', দেখুন, প্রয়াত বাবার জন্য বুমরাহের আবেগঘন পোস্ট

তাঁর কথায়, 'তোমার শূন্যতা সবসময় আমাদের জীবনে অনুভূত হয়েছে এবং যেহেতু আমি নিজে বাবা হয়েছি তাই আমি বুঝতে পেরেছি বাবার আবেগ কী এবং আমি আমার জীবনে কী মিস করেছি।

Jasprit Bumrah with Father (Photo Credit: Jasprit Bumrah/ Instagram)

ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) তার প্রয়াত বাবার জন্য একটি আবেগঘন পোস্ট লিখেছেন। এই মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে। ভারতীয় পেসার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন যে, তাঁর বাবার শূন্যতা তাঁর জীবনে সবসময় থাকবে, যদি তিনি তাঁর এবং তাঁর পরিবারের সাথে থাকতেন সেই কথা ভেবে আবেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, 'তোমার শূন্যতা সবসময় আমাদের জীবনে অনুভূত হয়েছে এবং যেহেতু আমি নিজে বাবা হয়েছি তাই আমি বুঝতে পেরেছি বাবার আবেগ কী এবং আমি আমার জীবনে কী মিস করেছি। আমরা তোমাকে সুখস্মৃতি নিয়ে স্মরণ করছি, আমি আশা করি তুমি আমাদের সাথে থাকতে, বাবা।' দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন বুমরাহ। Virat Kohli: রাম মন্দির উদ্বোধনে হাজির থাকতে বোর্ডের কাছে অনুমতি চাইলেন বিরাট

দেখুন পোস্ট

 

View this post on Instagram

 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement