Ishan Kishan Injury: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে চোট ইশান কিষানের

মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ ক্রিস জর্ডনের সঙ্গে সংঘর্ষের সময় কিষাণের চোট লাগে

Ishna Kishan Injured (Photo Credit: IPL/ Twitter)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারত-অস্ট্রেলিয়া দু'দলই চোটের সমস্যায় ভুগছে। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের চোট পান ইশান কিষাণ। চোট পাওয়া লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দলে জায়গা পেয়েছেন কিষাণ। মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ ক্রিস জর্ডনের সঙ্গে সংঘর্ষের সময় কিষাণের চোট লাগে। মাঠের বাইরে হাঁটার সময় কপালের বাঁ দিক ধরে বসে থাকতে দেখা যায় কিষাণকে। গুজরাতের বিরুদ্ধে মুম্বইয়ের রান তাড়া করতে নেমে আর ব্যাট করতে আসেননি কিষাণ। অন্যদিকে, অন্যদিকে, মুম্বইয়ের ইনিংসের দ্বিতীয় ওভারে হার্দিক পাণ্ড্যর ধারালো বলে বাঁ কনুইয়ে চোট পান গ্রিন। তবে তিলক ভার্মার বিদায়ের পর ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement