India Squad for WTC 2023 Final Announced: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই

রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে নামবে ভারত। এই নিয়ে টানা দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া।

Photo Credit: Twitter@BCCI

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করল  বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে নামবে ভারত। এই নিয়ে টানা দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। গতবার নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল।  এবার তাই অগ্নি পরীক্ষা টিম ইন্ডিয়ার কাছে। আই পি এলে ফর্মে আছেন রাহানে। তাই প্রত্যাশিত ভাবে দলে ডাক পেয়েছেন তিনি। কারা থাকলেন দলে দেখে নেব এক নজরে-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement