India Qualifies To WTC Finals: কাটল দুশ্চিন্তার মেঘ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্কে আমদাবাদে টেস্ট জিতলে ভারতকে অন্য কোনও ম্যাচের দিকে তাকাতে হত না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হত শ্রীলঙ্কার দিকে। কিন্তু প্রথম টেস্টে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত।

ICC Test Mace l Representational Image (Photo Credits: Getty Images)

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত, বিপক্ষ অস্ট্রেলিয়া। আমেদাবাদে টেস্ট চলার মাঝেই ক্রাইস্টচার্চ থেকে চলে এল সুখবর। নিউ জ়িল্যান্ডকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছে গেল ভারত। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে  সিরিজ়ে শ্রীলঙ্কাকে ২-০ জিততে হত। তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলত শ্রীলঙ্কা। কিন্তু ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে নিউ জ়িল্যান্ডকে হারাতে পারল না তারা। তাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement