IND A vs AUS A Unofficial Test Scorecard: সাই সুদর্শনের শতকে ৩১২ রুতুরাজরা, উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলাররা
পুরো দল ৩১২ রানে অলআউট হয়ে যায়। যেখানে অজিদের হয়ে পেসার ফার্গাস ও নিল ৪টি এবং স্পিনার টড মারফি ৩ উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মানব সুথার একটি করে উইকেট নিলেও অজিদের স্কোর ৩ উইকেটে ১৩৯। জয়ের জন্য প্রয়োজন ৮৬ রান
IND A vs AUS A Unofficial Test Scorecard: অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে আয়োজিত আনঅফিসিয়াল টেস্টের প্রথম ম্যাচে গতকাল রুতুরাজ এবং ইশ্বরন যখন তাড়াতাড়ি আউট হয়ে দলের স্কোর ৩০/২ করে দেন তখন সাই সুদর্শন এসে দলকে উদ্ধার করেন। ১০৩ রান করা সাইকে কোন অজি পেসার আউট করতে না পারলে আনা হয় টড মারফিকে। তিনি যখন সাইকে আউট করেন তখন দলের স্কোর হয় ২২৬/৩। পরের ওভারেই ৮৮ করা পাড্ডিকলকে ফেরান মারফি। এরপর ইশান কিষান এর ৩২ রান ছাড়া আর কেউ কিছু করতে পারেনি এবং পুরো দল ৩১২ রানে অলআউট হয়ে যায়। যেখানে অজিদের হয়ে পেসার ফার্গাস ও নিল ৪টি এবং স্পিনার টড মারফি ৩ উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মানব সুথার একটি করে উইকেট নিলেও অজিদের স্কোর ৩ উইকেটে ১৩৯। জয়ের জন্য প্রয়োজন ৮৬ রান। Sai Sudharsan: মুকেশ, সাইদের দুরন্ত পারফরম্যান্সে ঘুরে ক্যাঙারুর দেশে কামব্যাক ঋতুরাজদের
একনজরে ভারতের স্কোরকার্ড