ICC Women's T20 World Cup 2024: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রওনা দিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল

৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ২০২৪ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরুষদের পর মহিলাদের টি২০ বিশ্বকাপ জিততে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা ভারতীয় দলটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দল তার পরবর্তী বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত। ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ২০২৪ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরুষদের পর মহিলাদের টি২০ বিশ্বকাপ জিততে হরমনপ্রীত কৌরের (Captain Harmanpreet Kaur) নেতৃত্বে মহিলা ভারতীয় দলটি সংযুক্ত আরব আমিরাতে (UAE)-র উদ্দেশ্যে রওনা দিয়েছে।  আগামী ৪ অক্টোবর ভারতীয় মহিলা দল ২০২৪ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে(ICC Women's T20 World Cup 2024) তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হবে। ভারতীয় মহিলা দল ভাল ফর্মে আছে তাই গোটা দেশের আশা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয় আসবে হরমনপ্রীত- স্মৃতিদের হাত ধরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সংযুক্ত আরব আমিরাতে রওনা দিয়েছে ভারতীয় মহিলা দল

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement