ICC T20I Rankings: শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এলেন বাবর আজম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ডেভন কনওয়ের অনুপস্থিতির কারণে পাকিস্তান অধিনায়ক র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

Surya Kumar Yadav (Photo Credit: Surya Kumar Yadav/ Twitter)

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব, তবে সেই স্থান দখলের লড়াই এখনও চলছে। পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান ও বাবর আজম এগিয়ে এসেছেন তাঁকে ভবিষ্যতে টেক্কা দেওয়ার জন্য। টি-২০ র‍্যাঙ্কিংয়ে ৯০৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সূর্যকুমার। ৮১১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রিজওয়ান। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৭৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন বাবর। দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম চতুর্থ ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে পঞ্চম স্থানে রয়েছেন। বাবর ও রিজওয়ান দুজনেই আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিকতম টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ডেভন কনওয়ের অনুপস্থিতির কারণে পাকিস্তান অধিনায়ক র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement