ICC T20 Best Ranking, Surya Kumar Yadav : ৯০০ রেটিং পয়েন্ট ছুঁয়ে প্রথম ভারতীয় হিসেবে কৃতিত্ব অর্জন করলেন সূর্যকুমার যাদব

তিনি এখন আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ ৯০০ রেটিং পয়েন্টে পৌঁছেছে। তিনি প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন। গত বছর টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই ক্রিকেট জগত সুর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ

Surya Kumar Yadav (Photo Credit: Surya Kumar Yadav/ Twitter)

ক্রিকেটবিশ্বে এখন সূর্যকুমার যাদবের রাজত্ব, এই ভারতীয় ব্যাটসম্যান টি-২০ ক্রিকেটের সব ধরনের রেকর্ড ভেঙে দিচ্ছেন। সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ পারফরম্যান্সের পর, তিনি এখন আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ ৯০০ রেটিং পয়েন্টে পৌঁছেছে। তিনি প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন। গত বছর টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই ক্রিকেট জগত সুর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ। ২০২৩ সালে রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-২০ ম্যাচে শত রান তুলে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে সহায়তা করেন। মাত্র ৫১ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন তিনি। রাজকোটে ৯টি ছক্কা ও ৭টি চার মারেন তিনি। ২০১৭ সালে রোহিত শর্মার ৩৫ বলের ইনিংসের পর এটাই ভারতের দ্বিতীয় দ্রুততম শতরান।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement