Hardik Pandya: 'যা কিছু সব তোমার জন্য', ট্রফি হাতে বাড়ি ফিরে ছেলের সঙ্গে জয়ের উদযাপন হার্দিকের, পাশে নেই নাতাশা

ভারতীয় ক্রিকেট দল এবং স্বামীর এত বড় জয়ের পরেও কোনরকম কিছু বার্তা দেননি হার্দিক পত্নী নাতাশা স্ট্যানকোভিচ। নাতাশার এই নীরবতা দম্পতির বিচ্ছেদের গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছে।

Hardik Pandya and Son Agastya Pandya (Photo Credits: X)

বার্বাজোজের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বসেরা হয়ে টি-২০ বিশ্বকাপ হাতে দেশে ফিরেছেন রোহিতেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার বিজয় মিছিলের জন্য মুম্বইয়ের মেরিন ড্রাইভে বিশাল জনতা জড়ো হয়েছিল। ট্রফি হাতে হুড খোলা বাসে চড়ে সেই জনজোয়ারে গা ভাসিয়েছিলেন বিরাট, রোহিত, হার্দিকেরা। বাড়ি ফিরে বিশ্বসেরা হওয়ার আনন্দ একরত্তি ছেলে অগস্ত্যর (Agastya Pandya) সঙ্গে ভাগ করে নিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। খুনসুটিতে মাখা বাবা-ছেলের আনন্দের মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন টি-২০ অলরাউন্ডার। নিজের মেডেলটি ছেলের গলায় ঝুলিয়ে লিখেছেন, 'আমি যা কিছু করি তা সবই তোমার জন্য'। ভারতীয় ক্রিকেট দল এবং স্বামীর এত বড় জয়ের পরেও কোনরকম কিছু বার্তা দেননি হার্দিক পত্নী নাতাশা স্ট্যানকোভিচ। নাতাশার এই নীরবতা দম্পতির বিচ্ছেদের গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছে।

দেখুন হার্দিকের পোস্ট... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement