Joe Root, IPL 2024: বেন স্টোকসের পর আগামী আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটও
আগামী ১৯ ডিসেম্বর নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিদের রিলিজ ও রিটেন ঘোষণার সময়সীমা ২৬ নভেম্বর।
গত বছরই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে আইপিএলে অভিষেক হওয়ার পর এই বছর আইপিএল থেকে সরে দাঁড়ালেন জো রুট। রয়্যালস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, রুটের সিদ্ধান্তকে তারা 'সম্মান' করে। রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা জানিয়েছেন, 'আমাদের রিটেনশন কথোপকথনের সময় রুট আইপিএলে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। খুব অল্প সময়েও ফ্র্যাঞ্চাইজি এবং তার আশপাশের খেলোয়াড়দের মধ্যে এমন ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম হন জো। গ্রুপকে ঘিরে ওর এনার্জি আর রয়্যালসকে যে অভিজ্ঞতা এনে দিয়েছে, সেটা মিস করা হবে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি এবং তার সব কাজে সাফল্য কামনা করি।' উল্লেখ্য, ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণার পর ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছিলেন, বিশ্বকাপ শেষে রুটের বিশ্রাম প্রয়োজন। বেন স্টোকসের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে সরে দাঁড়ালেন রুট। Ben Stokes, IPL 2024: 'ওয়ার্কলোড ও ফিটনেস' সামলাতে আগামী আইপিএল থেকে সরলেন বেন স্টোকস