Cricket at Commonwealth Games 2022 Points Table: পাকিস্তানকে হারিয়ে গ্রুপ-এ তে শীর্ষস্থানে ভারত, এগিয়ে নেট রান রেটেও

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)মহিলাদের ক্রিকেটে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত (India Women vs Pakistan Women)। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ১৮ ওভারে পাকিস্তান ৯৯ রানে অল-আউট হয় যায়। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরো নেন হরমনপ্রীতরা। ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গ্রুপ এ তে ভারতের পরবর্তী প্রতিপক্ষ বার্বাডোজ। পাকিস্তানকে হারানোর পরে গ্রুপ-এ-র পয়েন্ট টেবিলে (Points Table) শীর্ষস্থানে চলে গিয়েছে ভারত। ২ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ২। যদিও ১টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্টও ২। তবে নেট রান রেটের (NRR) বিচারে ভারত শীর্ষস্থানে রয়েছে।

টুইট:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement