CEAT Cricket Awards 2024: বর্ষসেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হলেন রোহিত শর্মা (ভিডিও দেখুন)

একদিনের বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপ দুটি টুর্নামেন্টেই ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত। অর্ডারের শীর্ষে থেকে তার বিস্ফোরক শুরু ভারতীয় ক্রিকেট দলের জন্য, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ কাজে লেগেছে।

Rohit pose with t20 Trophy Photo Credit: Instagram

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের (Indian National Cricket Team) অধিনায়ক রোহিত শর্মাকে গতকাল (২১ অগস্ট,২০২৪) সিয়েট (CEAT Cricket Awards 2024) ক্রিকেট পুরস্কার ২০২৪ এর আসরে  'মেনস ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার' (Men's International Cricketer of the Year) সম্মানে ভূষিত করা হয়। ভারতীয় দলের একদিনের এবং টেস্ট অধিনায়কের জন্য এটি একটি স্মরণীয় বছর ছিল, যার সেরা অংশটি ছিল জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জয়। মেন ইন ব্লুদের নেতৃত্ব দিয়ে ১১ বছর পর আইসিসি ট্রফির স্বাদ গ্রহণ করেছিল ভারতীয় দল। তারই স্বীকৃতি পেলেন রোহিত শর্মা। একদিনের বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপ দুটি টুর্নামেন্টেই ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত। অর্ডারের শীর্ষে থেকে তার বিস্ফোরক শুরু ভারতীয় ক্রিকেট দলের জন্য, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ কাজে লেগেছে।  জমকালো অনুষ্ঠানে রোহিতের হাতে পুরস্কার তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ। দেখুন সেই পুরস্কার প্রদানের অংশ-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement