Best Disability Cricket Catch Video: বিশেষ ক্ষমতাসম্পন্নদের ক্রিকেটে অসাধারণ ক্যাচ; দেখুন ভাইরাল ভিডিও

ব্যাটসম্যান হুইলচেয়ারে বসে যখন ব্যাট ঘোরান তখন ফিল্ডিংয়ে থাকা একজন ক্রিকেটার তাঁর হুইলচেয়ার থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ার আগেই অসাধারণ একটি ক্যাচ নেন। এই ক্যাচ দেখে মুগ্ধ নেটিজেনরা।

Best Disability Cricket Video (Photo Credit: England's Barmy Army/ X)

ক্রিকেটের ম্যাচে অসাধারণ ক্যাচ তো সবারই দেখা। আইপিএল থেকে শুরু করে বিশ্বের সমস্ত লিগে এমনকি বিশ্বকাপেও দেখা গেছে অসাধারণ কিছু ক্যাচ। এইদিকে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা বরাবরই এগিয়ে। প্রোটিয়া দলে তো একসময় তিনি 'সুপারম্যান' নামে পরিচিত ছিলেন অসাধারণ কিছু ক্যাচের কারণে। তাছাড়া ভারতের বিরাট কোহলিও কম কিসে। এ তো গেল সাধারণ ক্রিকেটের কথা, অসাধারণ ক্যাচ কিন্তু শুধু এখানেই সীমিত নয়। সাম্প্রতিক ভারতে আয়োজিত এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট ম্যাচে খেলার প্রতি একাগ্রতা তুলে ধরলেন এই বিশেষ ক্রিকেটাররা। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ব্যাটসম্যান হুইলচেয়ারে বসে যখন ব্যাট ঘোরান তখন ফিল্ডিংয়ে থাকা একজন ক্রিকেটার তাঁর হুইলচেয়ার থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ার আগেই অসাধারণ একটি ক্যাচ নেন। এই ক্যাচ দেখে মুগ্ধ নেটিজেনরা। ভাইরাল এই ভিডিওটি প্রকাশিত হয় ইংল্যান্ড ক্রিকেটের ফ্যান পেজ 'বার্মি আর্মি' তে। Bizarre Catch by Wicketkeeper: হাত দিয়ে নয় পিঠে বল ধরে আউট করল উইকেটরক্ষক, দেখুন অদ্ভুত ক্যাচ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement