Babar Azam, Mohammad Rizwan Instagram Banned: ভারতে বন্ধ হল বাবর আজম, মহম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan), শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ও হারিস রউফের (Haris Rauf) ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

Mohammad Rizwan and Babar Azam (Photo Credit: Cricwick/ X)

Babar Azam, Mohammad Rizwan Instagram Banned: আজ, ২ মে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan), শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ও হারিস রউফের (Haris Rauf) ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির এক সপ্তাহ পর এই বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের সরকার। এর আগে বৃহস্পতিবার (১ মে) প্যারিস অলিম্পিকে সোনাজয়ী আরশাদ নাদিমের (Arshad Nadeem) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করে দেওয়া হয়। বাবর, রিজওয়ান, শাহিন এবং হারিস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এবং বিশ্বজুড়ে তাদের বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। এই তারকা খেলোয়াড়রা বর্তমানে পিএসএল ২০২৫ (PSL 2025)-এ খেলছেন। ভারতের পাকিস্তানের এই জনপ্রিয় লিগের সম্প্রচার কাশ্মীরের ঘটনার দুদিন পরই বন্ধ করে দেওয়া হয়। IND Tour of BAN 2025: রাজনৈতিক উত্তেজনার মধ্যে বাতিল হতে পারে ভারতের বাংলাদেশ সফর, শঙ্কা এশিয়া কাপ ঘিরেও

ভারতে ব্যান হল বাবর আজম, মহম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement