Australia New Jersey: বিশ্বকাপের আগে ঐতিহ্যবাহী হলুদেই নয়া ওয়ান ডে কিট প্রকাশ অস্ট্রেলিয়ার, সবুজে টি-২০ জার্সি (দেখুন ছবি ও ভিডিও)
আগামী মরসুমে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে, ২০২৩ বিশ্বকাপ, ভারতে আরও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে ২০২৩-২৪ মরসুমের জন্য নতুন কিট প্রকাশ করল অস্ট্রেলিয়া। টেস্ট কিটটি ২০২২-২৩ মরসুমের জন্য ব্যবহৃত কিটটির সাথে প্রায় অভিন্ন ছিল। তবে ওয়ানডের জন্য জার্সিটি সম্পূর্ণ সোনালি-হলুদ, সঙ্গে গাঢ় সবুজ আন্ডার-স্লিভ। আগের ওয়ানডে কিটের পেটের কাছে অস্ট্রেলিয়ার দেশীয় আর্ট প্যাটার্ন থাকলেও নতুন কিটের দুই পাশে কোমরের কাছে গভীর কমলা রঙের ছোট্ট কাজ রয়েছে। এছাড়া প্রকাশিত টি-টোয়েন্টির জার্সিটি আগের টি-টোয়েন্টি কিটটির চেয়ে উল্লেখযোগ্যভাবে আলাদা। এটা একটা কলারলেস টি-শার্ট যেটি ডিপ বটল গ্রিন শেডের এবং আন্ডার স্লিভ হলুদ এছাড়া কোমরে দেশি আর্ট প্যাটার্ন। আগেরটা হলুদ, সামনের দিকে বড় আর্ট প্যাটার্ন রয়েছে। ২০২৩-২৪ মরসুমে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে, ২০২৩ বিশ্বকাপ, ভারতে আরও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। Afghanistan Squad, Asian Games 2023: গুলবাদিন নাইবের নেতৃত্বে এশিয়ান গেমসের ১৫ সদস্যের দল ঘোষণা আফগানিস্তানের
দেখুন ভিডিও
দেখুন ছবি