Babar Azam Wins Hearts: দ্বিতীয় টেস্টে জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তার জার্সি উপহার দিলেন এক তরুণ ভক্তকে(দেখুন ভাইরাল ভিডিও)

সোশ্যাল মিডিয়ায় সামনে আসা এক ভিডিওতে দেখা যায় পাকিস্তান অধিনায়ক স্ট্যান্ডে গিয়েছিলেন। সেখানেই তার জার্সিটি খুলে উপহার হিসাবে এক ছোট ভক্তকে দিয়েছিলেন তিনি। জার্সি পেয়ে খুবই খুশি হয় ওই খুদে অনুরাগী।

Babar Azam Wins Hearts: Photo Credit: Twitter@SharyOfficial

শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে দ্বিতীয় টেস্ট জয় করেছে পাকিস্তান। এক ইনিংস ও ২২২ রানে ম্যাচ জেতার পর গত ২৭ জুলাই কলম্বোতে বাবর আজমকে এক খুদে ভক্তকে তার জার্সি উপহার দিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সামনে আসা এক ভিডিওতে দেখা যায় পাকিস্তান অধিনায়ক স্ট্যান্ডে গিয়েছিলেন। সেখানেই তার জার্সিটি খুলে উপহার হিসাবে এক ছোট ভক্তকে দিয়েছিলেন তিনি। জার্সি পেয়ে খুবই খুশি হয় ওই খুদে অনুরাগী।  ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কাকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান এবার এই ভিডিও সামনে আসতেই শ্রীলঙ্কার পাকিস্তানী অনুরাগীদের মনও জয় করল বাবর আজম  এন্ড কোম্পানি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement