WTC Final 2023: ফাইনালের আগে অ্যান্ডি ফ্লাওয়ারকে সহকারী কোচ নিয়োগ অস্ট্রেলিয়ার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সহকারী কোচ হিসেবে জিম্বাবোয়ের প্রাক্তন তারকা ক্রিকেটার অ্য়ান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ করল অস্ট্রেলিয়া।

Australia

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সহকারী কোচ হিসেবে জিম্বাবোয়ের প্রাক্তন তারকা ক্রিকেটার অ্য়ান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ করল অস্ট্রেলিয়া। কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ডের ডেপুটি হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

ফ্লাওয়ারের কোচিংয়ে ২০১১ সালে দুনিয়ার এক নম্বর টেস্ট দল হয়েছিল। ২০১৩ অ্যাসেজে ইংল্যান্ডের কোচ হয়ে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ হারান ফ্লাওয়ার। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় অ্যাসেজে ০-৫ হারের পর ইংল্যান্ডের কোচ থেকে সরে দাঁড়ান তিনি। ২০২১ আইপিএলে পঞ্জাব কিংসের সহকারী কোচ হয়েছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরই ইংল্যান্ডে অ্যাসেজে নামছে অজিরা। ফ্লাওয়ারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় অজি শিবির।

দেখুন টুইট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement