CWC Final 2023: বিশ্বকাপে ফাইনালে টিম ইন্ডিয়াকে শুভ কামনায় পুরীর সমুদ্র সৈকত সাজালেন সুদর্শন পট্টনায়েক

আগামিকাল, রবিবার আমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত।

আগামিকাল, রবিবার আমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। আর রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ খেলতে নামার আগে শুভেচ্ছা, ভাল ফলের প্রার্থনায় মেতেছে দেশ। টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের শুভ কামনায় বালিশিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকত সাজালেন।

পুরী সমুদ্র সৈকতে বালির ভাস্কর্য তৈরি করে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বার্তা দিয়ে লিখলেন, গুড লাক। সঙ্গে বিশ্বকাপের ট্রফি আঁকলেন শঙ্খ সহ সমুদ্র পাড়ের বিভিন্ন জিনিস দিয়ে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement