Women's World Cup 2022: হরমনপ্রীত, মিতালীদের দুরন্ত ব্যাটিং, অজিদের বিরুদ্ধে ভারত করল ২৭৭ রান

মহিলা বিশ্বকাপে রাউন্ড রবীন লিগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত করল ২৭৭ রান। অকল্যান্ডে অজিদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেন হরমনপ্রীত কৌর (৪৭ বলে ৫৭ রান)।

Harmanpreet Kaur(Image: ICC)

মহিলা বিশ্বকাপে রাউন্ড রবীন লিগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত করল ২৭৭ রান। অকল্যান্ডে অজিদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেন হরমনপ্রীত কৌর (৪৭ বলে ৫৭ রান)। ভাল ব্যাটিং করেন মিতালী রাজ (৯৬ বলে ৬৮ রান), যশ্তিকা ভাটিয়া (৮৩ বলে ৫৯)। শেষের দিকে হরমনপ্রীতের সঙ্গে পূজা ভাস্ত্রাকরের (২৮ বলে ৩৪ অপরাজিত) ঝড়ো ব্যাটিংয়ে বড় রানের স্কোর গড়ে ভারতীয় মহিলা দল।

২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় মহিলা দল। আজকের এই ম্যাচে ভারতকে (৪ ম্যাচে ৪ পয়েন্ট) জিততেই হবে। অন্যদিকে, চলতি বিশ্বকাপে অপরাজিত অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৮ পয়েন্ট) আগেই সেমিফাইনালে উঠে গিয়েছে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement