West Bengal: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন সন্তান-সহ মহিলা, প্রাণ বাঁচাল আরপিএফ, দেখুন

Bankura Station (Photo Credit: Twitter)

বাঁকুড়া (Bankura) স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান এক মহিলা এবং তাঁর ছেলে। বাঁকুড়া স্টেশনে ওই ঘটনা ঘটতেই মহিলা এবং তাঁর ছেলেকে রক্ষা করে আরপিএফ। প্ল্যাটফর্ম থেকে যখন ট্রেন ছেড়ে দেয়, সেই সময় সেখানে উঠতে যান এক মহিলা এবং তাঁর ছেলে। তাঁরা যাতে চলন্ত ট্রেনে না ওঠেন, সেই আবেদন জানান ট্রেনের অন্য যাত্রীরা। নিষেধ উপেক্ষা করে ট্রেনে চড়তে গিয়েই বিপত্তি বাধে। ওই মহিলা এবং তাঁর ছেলেকে দেখে ছুটে যান আরপিএফের কর্মীরা। মা, ছেলের জীবন রক্ষা করেন তাঁরা। রেলওয়ে দফতরের তরফে সেই ভিডিয়ো শেয়ার করে, সংশ্লিষ্ট আরপিএফ কর্মীদের প্রশংসা করা হয়। দেখুন সেই ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement