Video: আর একটু হলেই ট্রেনের ধাক্কা খেতেন, লাফ দিয়ে প্রাণে বাঁচলেন রিকশাচালক; দেখুন ভিডিও

আর একটু হলেই ট্রেনের ধাক্কা খেতেন, অল্পের জন্য প্রাণে রক্ষে পেলেন এক রিকশাচালক (Rickshaw Puller)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে (Aligarh) ১১০ নম্বর রেল গেটে। আরপিএফ (RPF) জানিয়েছে, শুক্রবার সকালে গেট বন্ধ থাকার পরেও এক রিকশাচালক পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। তিনি প্রায় রেললাইনের (Rail Line) মাঝখানে চলে এসেছিলেন, সেই সময় লাইনে ট্রেন চলে আসে। রিকশাচালক কোনওমতে লাফ দিয়ে প্রাণ বাঁচান। তবে রিকশা চলে যায় ট্রেনের তলায়। রিকশাটি উড়িয়ে দিয়ে ট্রেনটি চলে যায়। আরপিএফ রিকশাচালককে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে।

দেখুন ভিডিও:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement