Dosa Saree and Ice-cream Bag: ধোসা দিয়ে শাড়ি, আইসক্রিমের ব্যাগ, কানে ঝুলছে বিস্কুট, খাবেন নাকি পরবেন, দেখুন মজার ভিডিও

ধোসা না খেয়ে শাড়ি করে অঙ্গে জড়ালেন। আইসক্রিম দিয়ে তৈরি ব্যাগ হাতে নিয়ে ঘুরলেন। কিংবা পপপর্ন দিয়ে চাদর বানিয়ে পরলেন। এমন জিনিস জ্ঞানত কখনও বোধহয় কেউ ভাবেনি।

Dosa Saree, Ice-cream Bag (Photo Credits: X)

পছন্দের খাবার গুলো যদি না খেয়ে অঙ্গে পরতে পারতেন! ভাবুন তো তাহলে কেমন হত বিষয়টা। এই যেমন ধরুন ধোসা না খেয়ে শাড়ি করে অঙ্গে জড়ালেন। আইসক্রিম দিয়ে তৈরি ব্যাগ হাতে নিয়ে ঘুরলেন। কিংবা পপপর্ন দিয়ে চাদর বানিয়ে পরলেন। এমন জিনিস জ্ঞানত কখনও বোধহয় কেউ ভাবেনি। কিন্তু এআই (AI) ভাবল। শুধু ভেবেই ক্ষান্ত থাকল না, সাংঘাতিক রকমের অবিশ্বাস্য ভাবনাটি সকলের সামনে তুলে ধরল কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। ট্রলি ব্যাগ হয়ে গেল স্যান্ডউইচ। হাত ঘড়িতে ফুচকা কিংবা পানতুয়া। সদ্য 'hoohoocreations80' নামে ইনস্টাগ্রামের একটি পেজ থেকে এআই দ্বারা তৈরি এই অভিনব ভিডিওটি শেয়ার করা হয়েছে। যা দেখে রীতিমত 'হা' হয়ে গিয়েছে নেটবাসী। খাবেন নাকি পরবেন তা বুঝে উঠতে পারছেন না।

খাবেন নাকি পরবেন?

 

View this post on Instagram

 

A post shared by HooHoo (@hoohoocreations80)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement