Biggest King Cobra: ফণা তুলেই ৫ ফুট! দেখুন, ভাইরাল প্রায় ২০ ফুট কিং কোবরার ভিডিও

এত বড় কিং কোবরা সচরাচর দেখা যায় এবং তাই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটপাড়ায় বেশ হইচই ফেলে দেয়

Biggest King Cobra (Photo Credit: @aisha_FCB/ X)

কিং কোবরা (King Cobra) বিশ্বের বৃহত্তম বিষাক্ত সাপ যা প্রধানত ভারত থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত বনাঞ্চলে পাওয়া যায়। এর বিষ এতটাই প্রবল যে, কামড়ের তিন ঘণ্টার মধ্যে হাতি পর্যন্ত মারা যায়, সাপটির সর্বাধিক নিশ্চিত দৈর্ঘ্য ৫.৬ মিটার (১৮ ফুট), তবে বেশিরভাগই ৩.৬ মিটার (১২ ফুট) অতিক্রম করে না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক বিশাল কিং কোবরাকে দেখা যাচ্ছে যা প্রায় ২০ ফুট। ভিডিওটিতে এক বিশাল কিং কোবরাকে এক উঁচু ধাপে ফণা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দূর থেকে ভিডিওটি নেওয়া হলেও আন্দাজ করা যায় যে সেই ফণার উচ্চতাই প্রায় ৫ ফুট এবং নিচে তাঁর বিশাল দেহটিও চোখে পড়ছে। এত বড় কিং কোবরা সচরাচর দেখা যায় এবং তাই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটপাড়ায় বেশ হইচই ফেলে দেয়। Giant Anaconda: অ্যামাজনের গহীন জঙ্গলে মিলল দানবীয় অ্যানাকোন্ডা, দেখুন

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement