Apple Watch: অ্যাপেলের আশীর্বাদ, ঘড়ির বিশেষ বিশিষ্টের জেরে প্রাণ বাঁচল ৩ দুর্ঘটনাগ্রস্থের

জার্মানিতে এক পথ দুর্ঘটনার ফলে ২০ মিটার গভীর বাঁধের নীচে পড়ে যায় একটি গাড়ি। গাড়িতে চালক সহ ৩ জন ছিলেন। গুরুতর গাড়ি দুর্ঘটনায় আটকে পড়া ওই ৩ জনের প্রাণ বাঁচাল অ্যাপেল ওয়াচ।

Apple Watch (Photo Credits: Apple.com)

বিজ্ঞান আশীর্বাদ, অভিশাপ নয়। প্রমাণ করল অ্যাপেল ওয়াচ। অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ এর (Apple Watch Series 8) ক্র্যাশ ডিটেকশন বিশিষ্টের জেরে প্রাণে বাঁচলেন দুর্ঘটনাগ্রস্থ ৩ জন। জার্মানিতে এক পথ দুর্ঘটনার ফলে ২০ মিটার গভীর বাঁধের নীচে পড়ে যায় একটি গাড়ি। গাড়িতে চালক সহ ৩ জন ছিলেন। গুরুতর গাড়ি দুর্ঘটনায় আটকে পড়া ওই ৩ জনের প্রাণ বাঁচাল অ্যাপেল ওয়াচ (Apple Watch)। জানা যাচ্ছে, গাড়িটি এমন ভাবে বাঁধের কিনারায় পড়ে গিয়েছিল যে উপর থেকে দেখা যাচ্ছিল না সেটিকে। আর দুর্ঘটনার সময়ে কোন প্রত্যক্ষদর্শী না থাকায় কেউ জানতে পারেনি দুর্ঘটনার কথা। গাড়িতেই আটকা ৩ যাত্রী। তবে আহতদের একজনের হাতে থাকা অ্যাপেল ওয়াচটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। স্বয়ংক্রিয়ভাবে ওই ওয়াচ দুর্ঘটনার স্থান পুলিশ, ফায়ার রেসকিউ কর্মী এবং উদ্ধার পরিষেবা দপ্তরে পাঠিয়ে দেয়। যার ফলে উদ্ধার করা গিয়েছে তাঁদের। প্রাণ বেঁচেছেন তিন আহত।

বিজ্ঞানের আশিরবাদঃ 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement