Nalanda: নালন্দায় স্কুল শিক্ষকে গুলি চালাল দুষ্কৃতী, দেখুন সিসিটিভি ফুটেজ

গুলিতে আহত হয়েছেন নালান্দার স্কুলের শিক্ষক সন্তোষ কুমার।

Miscreant Shot at a Teacher (Photo Credit: X)

নালন্দা: বিহারের নালন্দার (Nalanda) জন্য আজ বিশেষ দিন, প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন । এই উপলক্ষে, পুরো নালন্দায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়, কিন্তু এরই মধ্যে নালন্দার একটি বিদ্যালয়ে দুর্ঘটনা ঘটে গিয়েছে। এক দুষ্কৃতী দিনের আলোতে স্কুলে প্রবেশ করে এক শিক্ষককে গুলি করে।

সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নালন্দা জেলার তেলহাদায়। সকাল সাড়ে ৮টার দিকে তেলহাদা হাইস্কুলের অফিসে এক দুর্বৃত্ত পিস্তল নিয়ে ঢুকে স্কুলের শিক্ষক সন্তোষ কুমারকে গুলি করে। গুলি শিক্ষকের পায়ে লাগে। ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত প্রধান শিক্ষককে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট নয়। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement