Christmas 2021: মেয়ে লিলিবেট ডায়ানা ও ছেলে আর্চিকে নিয়ে এক ফ্রেমে হ্যারি মেগান, প্রকাশ্যে রাজদম্পতির বড়দিনের উপহার

মেয়ে লিলিবেট ডায়ানার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আগেভাগে নেটিজেনদের বড়দিনের উপহার দিলেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজদম্পতি তাঁদের অফিশিয়াল ক্রিসমাস (Christmas 2021) কার্ডে নিজেদের সঙ্গেই রেখেছেন মেয়ে লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন উইন্ডসর ও ছেলে আর্চি।

Prince Harry and Meghan Markle's Daughter Lilibet and son archie

মেয়ে লিলিবেট ডায়ানার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আগেভাগে  নেটিজেনদের বড়দিনের উপহার দিলেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজদম্পতি তাঁদের অফিশিয়াল ক্রিসমাস (Christmas 2021) কার্ডে নিজেদের সঙ্গেই রেখেছেন মেয়ে লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন উইন্ডসর ও ছেলে আর্চি। ক্যযালিফোর্নিয়ার সান্তাবারবারায় রয়েছে হ্যারি মেগানের বাড়ি। গত গ্রীষ্মেই সেখানে তোলা হয়েছিল এই পারিবারিক ছবিটি। ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির বারান্দার সিঁড়িতে বসে মেয়ে লিলিবেটকে আকাশের দিকে ছুঁড়ছেন মেগান। তাঁর পিঠ ঠেকে আছে হ্যারির গায়ে। বাবার কোলে বসে আছে বছর দুয়েকের ছেলে আর্চি।  চিত্রগ্রাহক অ্যালেক্সি লুবরোমিরস্কি নিজের ইনস্টাগ্রাম প্রৌফাইলে শেয়ার করেছেন এই ছবি। রাজদম্পতি এই কার্ডে লিখেছেন, "২০২১-এ আমরা মেয়ে লিলবেকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমর্চি আমাদের বাবা-মায়ের রূপান্তরিত করেছে। আর লিলি আমাদের পরিবারকে তৈরি করেছে। "

দেখুন ছবি

 

View this post on Instagram

 

A post shared by Alexi Lubomirski (@alexilubomirski)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement