Nowruz 2023: পারসি নববর্ষ উদযাপনে সেজে উঠল গুগল, বসন্তের রঙিন ছোঁয়ায় গুগল ডুডল (দেখুন সেই ছবি)

পার্সিয়ান ক্যালেন্ডারের স্রষ্টা পারস্য-সম্রাট জামশেদ-ই-নওরোজ-এর নামানুসারেই এই বর্ষবরণ উৎসব ‘নওরোজ’। মার্চ মাসের ২০ অথবা ২১ তারিখ সূর্য যখন নিরক্ষরেখা অতিক্রম করে, দিন-রাত্রি সমান হয় তখনই বিশ্ব জুড়ে ইরানিদের মধ্যে পালিত হয় নওরোজ।

Nowruz-2023-Google-Doodle-Photo Photo Credit: Twitter@GoogleIndia

আজ ২১ মার্চ,  ইরানীয় ক্যালেন্ডারের সূচনা উপলক্ষে পারসি সম্প্রদায়ের মানুষরা নভরোজ বা নওরোজ উৎসব উদযাপন করে।পারসি নববর্ষকে নভরোজ বা নওরোজ বলা হয়। পারসি ভাষায় 'নভ' শব্দের অর্থ নতুন এবং 'রোজ'-এর অর্থ দিন। নওরোজ একটি ৩০০০ বছরেরও বেশি পুরানো উৎসব।পার্সিয়ান ক্যালেন্ডারের স্রষ্টা পারস্য-সম্রাট জামশেদ-ই-নওরোজ-এর নামানুসারেই এই বর্ষবরণ উৎসব ‘নওরোজ’। মার্চ মাসের ২০ অথবা ২১ তারিখ সূর্য যখন নিরক্ষরেখা অতিক্রম করে, দিন-রাত্রি সমান হয় (স্প্রিং ইকুইনক্স বা মহাবিষুব) তখনই  বিশ্ব জুড়ে ইরানিদের মধ্যে পালিত হয় নওরোজ। আজ নওরোজ উদযাপনে গুগল ডুডল সেজে উঠল বসন্তের রঙিন থিমে।  টিউলিপ, হাইসিন্থস, ড্যাফোডিল এবং মৌমাছির অর্কিড শিল্পকর্মে রঙিন হয়ে উঠল গুগুলের হোম পেজ। দেখুন সেই ছবি-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement